এসএমএস ব্যবহারের নিয়ম ও শর্তাবলী
আমাদের সার্ভিস ব্যবহারের পূর্বে নিচের শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন
⚠️ ডাবল সতর্কতা (Double Warning)
অনলাইন জুয়া নিষিদ্ধ
আমাদের এসএমএস গেটওয়ে বা প্যানেল ব্যবহার করে কোনো প্রকার অনলাইন জুয়া, বাজি বা ক্যাসিনো সংক্রান্ত মেসেজ পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।
হ্যাকিং ও ফিশিং লিষ্ক নিষিদ্ধ
কোনো প্রকার হ্যাকিং রিলেটেড কোড, ফিশিং লিংক, ওটিপি (OTP) বাইপাস বা প্রতারণামূলক স্প্যাম এসএমএস পাঠানো যাবে না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
ব্যবসায়িক ব্যবহার ও ট্রেড লাইসেন্স বাধ্যবাধকতা
যদি আপনি আমাদের এসএমএস কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান (যেমন: ওটিপি বা মোবাইল নাম্বার ভেরিফিকেশন API), তবে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের বৈধ **ট্রেড লাইসেন্স** সাবমিট বা প্রদর্শন করতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া এই সুবিধা উপভোগ করতে পারবেন না।
টাকা ফেরত বা রিফান্ড পলিসি
আপনার এসএমএস প্যাকেজের অর্ডারটি কনফার্ম (Confirmed / Paid) হয়ে যাওয়ার পর কোনো অবস্থাতেই টাকা ব্যাক বা রিফান্ড পাবেন না। তবে অর্ডারটি যদি কোনো কারণে **পেন্ডিং (Pending)** অবস্থায় থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই আপনি টাকা ব্যাক পাওয়ার যোগ্য হবেন।
শর্তাবলী অমান্য করলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।